হিলি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


 

বিশেষ প্রতিনিধিঃ হাকিমপুর উপজেলা, দিনাজপুর

মোঃ রেজোয়ান প্রধান রিমন


হিলি প্রেসক্লাবের উদ্যোগে ১০ মাহে রমজান স্থানীয় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায়  হিলি প্রেসক্লাবের উদ্যোগে বন্দরের  চারমাথা মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের ইসলামির আমীর আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এরফান আলী, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা আহমেদ বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম (আরিফ), বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হক, পৌর জামায়াতের আমীর সাইফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, হাকিমপুর উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, বিএনপি নেতা মানিক মিয়া, মিঠুন,পৌর যুব বিভাগের আহবায়ক আহমেদ ইয়াসির আরাফাত, বোয়ালদাড় ইউপি সদস্য মশিউর রহমান বকুল, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ হাসান আলী, দপ্তর সম্পাদক জনি শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুব আলম বকুল, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন বিপ্লব, কার্যনির্বাহী সদস্য কৌশিক চৌধুরী, সদস্য আব্দুর রশিদ,আলী মুর্তজা সরকার, মিন্নুর সজল,মেহেদী হাসান, মাসুদ রানা, আবিদ রাসেল প্রমুখ। 

ইফতারের আগ মহূর্তে হাকিমপুর হিলিতে কর্মরত প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের ইসলামির আমীর আমিনুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন