দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৯ তম ব্যাচ এর বিদায় অনুষ্ঠান।


উপজেলা প্রতিনিধিঃ দুর্গাপুর (নেত্রকোণা)

আনারুল ইসলাম , 

নেত্রকোনার দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৯তম ব্যাচ এর বিদায় অনুষ্ঠান হয়েছে । মঙ্গলবার পৌর শহরের সাধুপাড়ায় অবস্থিত ট্রেনিং সেন্টারটিতে নানা আয়োজন মধ্য দিয়ে এ বিদায় অনুষ্ঠান হয়। ৩মাস মেয়াদি কম্পিউটার কোর্স শেষে তাদের জন্য  বিদায় অনুষ্ঠানের আয়োজন হয়।বিদায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ট্রেনিং সেন্টারটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সুসং সরকারি  মহাবিদ্যালয় প্রভাষক এ কে  এম ওবায়দুল্লাহ।


বিদায় অনুষ্ঠানের অনুভূতি  প্রকাশ করে

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,সুমাইয়া আক্তার রুমি   বক্তব্য রাখেন বিদায়ী কম্পিউটার কোর্সের শিক্ষার্থী ,হুমায়রা জাহান উর্মি,  দেলোয়ার ও মুসকান জাহান আইরা।

 বিদায় অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার ট্রেনিং সেন্টারের  শিক্ষক আনারুল ইসলাম৷ ট্রেনিং সেন্টারের শ্রেনি শিক্ষক আনারুল ইসলাম বলেন:শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও।তাই তুমরা যারা আসছো, তুমাদের প্রত্যেকের কম্পিউটার শিক্ষার প্রয়োজন। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে এই শিক্ষার বিকল্প নেই।


প্রধান আলোচক ট্রেনিং সেন্টারটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সুসং সরকারি  মহাবিদ্যালয় প্রভাষক এ কে  এম ওবায়দুল্লাহ বলেন বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে, কম্পিউটার শিক্ষার বিকল্প নেই, আর কম্পিউটার শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী কে নৈতিক শিক্ষা অর্জন করা প্রয়োজন। তাহলে দেশ জাতির উন্নয়ন হবে এবং দেশর সার্বিক ভূমিকা পালন করতে  এই যুব যুবতী সমাজ ভূমিকা রাখবে আমার দৃঢ় বিশ্বাস।


বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আনারুল ইসলাম  কেক কেটে 

অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই: