রাজারগাঁও ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপি'র নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে


বিশেষ প্রতিনিধি 

মোঃ কাউছার পাটোওয়ারী


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর- ৫ হাজীগঞ্জ শাহারাস্তি আসনের রাজারগাঁও ইউনিয়নের ৪,৫,৬, নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

  শনিবার ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজারগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি'র কার্যালয়ে ৪,৫,ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের প্রাধান পৃষ্ঠপোষক আবুল হাসানাত এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


মত বিনিময় সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জমান নেছার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল পাটওয়ারী, আদম খান, ইলানুর মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূইয়া, যুবদল নেতা মোঃ নুরে আলম খান, মোঃ সাদ্দাম বকাউল, ফারুক শেখ, ছাত্র দলের সভাপতি মোঃ ইউনুস খান, সাধারণ সম্পাদক মোঃ হারিছ আহমেদ খান, ছাত্র নেতা মোঃ সিয়াম। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

কোন মন্তব্য নেই: