শহীদ সাংবাদিক হারুণ-অর-রশীদ ২৪তম মৃত্যুবার্ষিকী খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল


ব্যুরো প্রধান: খুলনা বিভাগ 

এস এম শাহরিয়ার, 


খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের ২৪তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


খুলনা প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর।


বক্তারা বলেন, হারুণ-অর-রশীদ খোকন অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তিনি ছিলেন সাহসী ও নির্ভীক সাংবাদিক। বক্তারা নতুন সরকারের কাছে তার হত্যা মামলাসহ আততায়ীদের হাতে নিহত সব সাংবাদিকের মামলা পুনঃতদন্তের দাবি জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।


স্মরণসভায় বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, সদস্য এইচ এম আলাউদ্দিন, ক্লাব সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, যুগ্ম-মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সদস্য দেবব্রত রায়, সোহেল মাহমুদ, শেখ কামরুল আহসান, মো. মাকসুদুর রহমান মাকসুদ ও নামজুল হক পাপ্পু।


এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, সদস্য খলিলুর রহমান সুমন, এজাজ আলী, অস্থায়ী সদস্য মিলন হোসেন, মো. সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকরা।


অনুষ্ঠানের আগে নেতৃবৃন্দ ক্লাব চত্বরে শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। সভার শুরুতে হারুণ-অর-রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব।


উল্লেখ্য, ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে হারুণ-অর-রশীদ খোকন শাহাদাৎ বরণ করেন।

কোন মন্তব্য নেই: