দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন
উপজেলা প্রতিনিধিঃ দূর্গাপুর (নেত্রকোণা)
আনারুল ইসলাম,
নেত্রকোণার দুর্গাপুরে লড়াই ও সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে গাওকান্দিয়া ইউনিয়ন কমিটির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আলোচনা সভা
কাউন্সিল অধিবেশন শুরুর আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি আদনান ইসলাম রানা-র সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক সালমান হোসেন-এর সঞ্চালনায় সভায় ছাত্র ইউনিয়নের লক্ষ্য ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন:
রফিক মিয়া: সাংগঠনিক সম্পাদক, নেত্রকোনা জেলা সংসদ (সাবেক সভাপতি, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদ)।
সায়মুন মিয়া কোষাধ্যক্ষ সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদ।
আরিফুল ইসলাম: সহ-সাধারণ সম্পাদক, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদ।
রমজান আহম্মেদ সৌরভ: সহ-সভাপতি, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদ।
জুয়েল মিয়া: সাবেক অর্থ সম্পাদক, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আহাদ মিয়া, মামুন মিয়া, বিথী আক্তার, আনারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটি (১৭ সদস্য বিশিষ্ট)
আলোচনা সভা শেষে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির তালিকা নিম্নরূপ:
ক্রমিক পদের নাম নাম
১ সভাপতি চাঁদনী আক্তার
২ সহ-সভাপতি সবুজ মিয়া
৩ সাধারণ সম্পাদক আবেদা সুলতানা
৪ সহ-সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়া
৫ সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তার
৬ অর্থ সম্পাদক বিল্লাল হোসেন
৭ দপ্তর সম্পাদক আবু বক্কর
৮ প্রচার সম্পাদক জুনায়েদ মিয়া
৯ সাংস্কৃতিক সম্পাদক সাজিব হাসান
১০-১৭ সদস্য সাদিয়া খাতুন, মার্জিয়া আক্তার, লাইলাতুল ফেরদৌস মৌ, মাফুজা আক্তার, হেনা খাতুন, রৌদশী, মুন্নি আক্তার ও সজিব।
নবনির্বাচিত এই কমিটি আগামী দিনে ছাত্র অধিকার রক্ষা ও সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
.jpg)
কোন মন্তব্য নেই: