রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইন উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেফতার; পলাতক সহযোগীর খোঁজে অভিযান


 ব্যুরো প্রধানঃরাজশাহী

অপু দাস

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। বাহিনীর একটি বিশেষ আভিযানিক দল শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। এ সময় সংশ্লিষ্ট আরেকজন সহযোগী কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।

র‍্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধের পাশাপাশি মাদকের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল শাহমখদুম থানাধীন সন্তোসপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। বাসাটি স্থানীয় ব্যক্তি সামসুল আলমের নামে ভাড়া নেওয়া ছিল বলে জানা যায়।

অভিযানের সময় তল্লাশি চালিয়ে ওই বাসা থেকে ১৩৬ কেজি গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল ফোন এবং ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মোঃ মজিবুর রহমান বকুল (৪৭) ও তার স্ত্রী মোসাঃ সম্পা খাতুন (২৮)-কে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া সামসুল আলম পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরসহ আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো বিক্রয়ের উদ্দেশ্যেই ওই বাসায় মজুদ করে রাখা হয়েছিল বলেও তারা জানান।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের নিয়মিত অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন