নবাবগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা


 

উপজেলা প্রতিনিধিঃনবাবগঞ্জ, দিনাজপুর

মোঃরাহেল সরকার 

দিনাজপুরের নবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।


সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন