স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেসিসির বর্ণিল কর্মসূচি


     ব্যুরো প্রধানঃখুলনা

     এস এম শাহরিয়ার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি ঘিরে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।


কর্মসূচির অংশ হিসেবে ভোরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে গল্লামারী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবনসহ কেসিসির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে নগরীর বিভিন্ন সড়ক ও প্রবেশপথ জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হবে।


এদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর শিশু পার্কগুলোতে শিশুদের জন্য উন্মুক্ত প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।


সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে এসব প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমভিত্তিক বিষয় নির্ধারণ করা হয়েছে। বেলা ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।


বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে কেসিসি একাদশ ও জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।


দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন কেসিসি প্রশাসক।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন