উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ, রংপুর
মোঃকামরুল হাসান প্রধান।
রংপুরের পীরগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার কারণে আবাসিক এলাকা ও সড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
বিশেষ করে পীরগঞ্জ বন্দরের প্রাণকেন্দ্র গুলশান হোটেলের পূর্ব পাশের সড়কের ড্রেনে হোটেলের পয়নিষ্কাশন পাইপলাইন স্থাপনের কারণে ওই এলাকায় চলাচল অত্যন্ত দুর্বিসহ হয়ে উঠেছে। ড্রেনের ওপর দিয়ে ময়লা ও বর্জ্য প্রবাহিত হওয়ায় পথচারীদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ময়লা অপসারণ না করায় সড়ক ও আশপাশের এলাকায় ময়লার স্তূপ জমে থাকছে। এতে দুর্গন্ধের পাশাপাশি রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসী দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা অবিলম্বে নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
