গণহত্যা দিবস ঘিরে খুলনায় স্মৃতি ও ইতিহাসচর্চা


 ব্যুরো প্রধানঃখুলনা 

এস এম শাহরিয়ার 

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি নতুন করে স্মরণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। খুলনা আঞ্চলিক তথ্য অফিস এ আয়োজন করে।


রোববার আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস শুধু বইয়ে সীমাবদ্ধ না রেখে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।


তিনি আরও বলেন, পাকিস্তান আমলে পূর্ব বাংলার মানুষের ওপর বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য চালানো হতো। সেই বাস্তবতা থেকেই মুক্তিযুদ্ধের চেতনা জন্ম নেয়। স্মৃতিচারণে তিনি তুলে ধরেন, খুলনার শিক্ষার্থীদের নিয়ে গঠিত মুক্তিযোদ্ধাদের একটি দল ভারতে প্রশিক্ষণ শেষে পাইকগাছার কপিলমুনিতে গেরিলা অভিযান চালায়, যেখানে শহীদ হন দুই যোদ্ধা। একইভাবে ১৯৭১ সালের ৪ এপ্রিল গল্লামারী এলাকায় তৎকালীন রেডিও পাকিস্তান কেন্দ্র দখলের সময়ও প্রাণ দেন আরও তিনজন মুক্তিযোদ্ধা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য প্রবীণদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের সঙ্গে ভাগাভাগি করা জরুরি। এতে ইতিহাসের ধারাবাহিকতা বজায় থাকে এবং জাতীয় চেতনা আরও শক্তিশালী হয়।


এ সময় তথ্য অফিসের কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেন। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে ভরপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন