পীরগঞ্জ থেকে ঢাকায় মোবাশ্বের আলীর দুঃসাহসিক সাইকেল যাত্রা


উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ ,রংপুর

মোঃ কামরুল হাসান প্রধান 


রংপুরের পীরগঞ্জ উপজেলার তরুণ মোবাশ্বের আলী সাইকেল চালিয়ে মাত্র ২০ ঘণ্টায় প্রায় ২৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছেছেন। তার এই ব্যতিক্রমধর্মী যাত্রা এলাকায় তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

জানা যায়, গত ২১ মার্চ (ঈদের দিন) সকালে তিনি পীরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। টানা ২০ ঘণ্টা সাইকেল চালিয়ে ২২ মার্চ রাজধানীর আগারগাঁও এলাকায় পৌঁছান তিনি।

মোবাশ্বের আলী জানান, দেশ ভ্রমণ ও অ্যাডভেঞ্চারের আগ্রহ থেকেই তার এই উদ্যোগ। তিনি বলেন, সাইকেল ভ্রমণের মাধ্যমে দেশের প্রকৃতি কাছ থেকে দেখা এবং মানুষের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ তৈরি হয়।

বর্তমানে জ্বালানি সংকটে পরিবেশবান্ধব যাতায়াত হিসেবে সাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। তবে ঢাকার মতো ব্যস্ত শহরে নির্দিষ্ট লেন না থাকায় সাইকেল চালানো এখনও ঝুঁকিপূর্ণ।

ভবিষ্যতে “নিরাপদ সড়ক চাই” স্লোগান নিয়ে দেশ-বিদেশে সাইকেল ভ্রমণের ইচ্ছা রয়েছে তার। উল্লেখ্য, মোবাশ্বের আলী পীরগঞ্জের একমাত্র ইংরেজি ধারাভাষ্যকার ও ব্লগার এবং পীরগঞ্জ হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় এর অতিথি শিক্ষক।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন