ঈদকে ঘিরে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা রেঞ্জের অনলাইন সভা

 

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ 

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল


আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে ঢাকা রেঞ্জ পুলিশের উদ্যোগে এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মহোদয়ের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন।

সভায় ডিআইজি ঢাকা রেঞ্জ বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দেশের কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ থাকার পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনলাইন সভায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন অংশ নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল হাসান তালুকদার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ও টিআই (এডমিন)

কোন মন্তব্য নেই: