দুর্গাপুরে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
উপজেলা প্রতিনিধিঃ দূর্গাপুর (নেত্রকোণা)
আনারুল ইসলাম,
আজ বুধবার বিকাল ৩টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ইরানে মার্কিন-ইসরাইলি হামলা ও আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সুসং দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোরশেদ আলম।
বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম।

কোন মন্তব্য নেই: