কেসিসি প্রশাসকের সঙ্গে বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ব্যুরো প্রধানঃ খুলনা
এস এম শাহরিয়ার,
খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-এর সঙ্গে বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃবৃন্দ প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্বপ্রাপ্তির জন্য অভিনন্দন জানান।
এ সময় নেতারা আশা প্রকাশ করেন, খুলনার গণমানুষের আস্থাভাজন হিসেবে তিনি নগরীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। জলাবদ্ধতা, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নের মতো বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান বলেও তারা উল্লেখ করেন।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরবাসীর সেবার মান বাড়াতে ইতোমধ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবার সহযোগিতায় খুলনাকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন বলে জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, মোহাম্মদ আরিফ, সরদার আবু তাহের, সৈয়দ আলী হাকিম, শেখ ওমর ফারুক কচি, সিরাজুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, এস এম মিজানুর রহমান, এস ওয়াহিদুর রহমান বাবু, মো. আজিজুল হক, মীর কাউসার মিজু, খান হাবিবুর রহমান, রুহুল আমিন মিঠু, জি এম ফারুক, নাজমুল তারেক তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই: