উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ (রংপুর)
মোঃকামরুল হাসান প্রধান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে পীরগঞ্জ প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল আলম মিলন ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
