ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

জেলা প্রতিনিধিঃভোলা

মীর শাহীন 

‘২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উপলক্ষ্যে ভোলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


 ভোর ৫:৫৭ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অতঃপর যুগীরঘোল বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


 সকাল ৮:৩০ মিনিটে গজনবী স্টেডিয়াম, ভোলায় আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের সাথে জাতীয় পতাকা উত্তোলন, রঙিন বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।


 বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে  কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।


 কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, জেলা কারাগার, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, সরকারি শিশু পরিবার এবং বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন।


মনোজ্ঞ কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ দলসমূহের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।


 অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বরেণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।


 জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন