রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্যুরো প্রধানঃ রাজশাহী বিভাগ
অপু দাস,
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর বাংলা টিফিন রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজনরা অংশগ্রহণ করেন।
ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পেশাদার সাংবাদিকতার গুরুত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতা তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের সবসময় সত্য ও নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ইফতারের আগে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ।
আলোচনা সভায় উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ সময় বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল, রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী এবং প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও নির্ভুল তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সময় বিভিন্ন চাপ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হয়। তাই পেশাগত নীতি ও আদর্শ অটুট রেখে কাজ করাই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়।
তারা আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার ক্ষেত্রে কিছু অপেশাদার আচরণ লক্ষ্য করা গেলেও অধিকাংশ সাংবাদিক এখনও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকদের ওপর কোনো ধরনের নির্যাতন, হুমকি বা হয়রানি হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি এটি সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতেও ইতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানে বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা।
এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, মিজানুর রহমান, অপু দাস, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, শিহাবুল ইসলাম সম্রাট, গোলাম কিবরিয়া, তানজিলুল ইসলাম লাইক, নাহিদ ইসলাম, ঈসাহাক হক পিন্টু, ফারুক আহমেদ, আতিকুল ইসলাম আতিক, রাকিবুল শুভ, আব্দুল বশির ডলার, ফায়সাল হোসেন, মেহেদী হাসান, আসগর আলী সাগর, আলফাজ হোসেন, সৈয়দ মাসুদ ও রাজা হোসেন।
আলোচনা শেষে পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সবশেষে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই: