রংপুরে একসাথে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক
উপজেলা প্রতিনিধিঃ রংপুর সদর
শাহারিয়ার হাসান সাজিদ
রংপুরে বিরল এক আনন্দের ঘটনা ঘটেছে। আজ রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে এক মা একসাথে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।
নবজাতকদের মধ্যে দু’জন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজ হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থার মধ্যেই সফলভাবে এই তিন নবজাতকের জন্ম হয়। জন্মের পরপরই নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। মা ও শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডিউটিতে থাকা চিকিৎসক জানান, একসাথে তিন সন্তানের জন্ম হওয়া একটি আনন্দের এবং তুলনামূলক বিরল ঘটনা। তিনি বলেন, “ওদের জীবনের প্রথম ডাক্তার হতে পেরে আমার খুব ভালো লাগছে।”
এদিকে একসাথে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনরা মা ও নবজাতকদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
চিকিৎসকরা জানান, মা ও নবজাতকদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন।

কোন মন্তব্য নেই: