মেহেরপুর MDF এর পক্ষ থেকে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্যকে সংবর্ধনা
উপজেলা প্রতিনিধিঃমেহেরপুর
রকিবুল ইসলাম রকি
আজ শনিবার বিকাল তিনটার দিকে ঢাকা পার্ক টাউন সংসদ ভবন সংলগ্ন বিজয় স্মরণীতে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও ইফতারের আয়োজন করে মেহেরপুর ডেভলপমেন্ট ফোরাম (MDF) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য তাজ উদ্দিন খান ও মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মাননীয় নাজমুল হুদা। এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব শুভেচ্ছা বক্তব্য ও এম ডি এফ কার্যক্রমের উপর ব্রিফিংঃ মোঃ আবু সাঈদ, সভাপতি
মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরাম। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্যেঃ
মোঃ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যাংকার ও সেক্রেটারি মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরাম।

কোন মন্তব্য নেই: