সবুজ অর্থনীতিতে ক্যারিয়ার গড়ার আহ্বান, তরুণদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত


 

উপজেলা প্রতিনিধিঃরংপুর সদর 

মোঃহাসান আলী 

 সবুজ অর্থনীতিতে ক্যারিয়ার গড়ার আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন রংপুরে চেম্বার অফ কমার্স” এন্ড  ইন্ডাস্ট্রি-এর পরিচালক রশিদুজ্জামান সুলতান বাবলু। 


বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বেতার রংপুর -এ দেওয়া এক সাক্ষাৎকারে সাক্ষাৎকারে তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প ও গ্রিন ফাইন্যান্স খাতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সবুজ অর্থনীতির বিকল্প নেই। ভবিষ্যতের চাকরির বাজারে এ খাতই বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইতোমধ্যে তার এ বক্তব্য তরুণ সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে এবং নতুনভাবে ক্যারিয়ার ভাবনায় উৎসাহ জুগিয়েছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও রংপুর চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ইমদাদুল হোসেন সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এমন সচেতনতা বাড়লে দেশে পরিবেশবান্ধব বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন