সৈয়দপুরে পহেলা বৈশাখের দ্বিতীয় দিনেও চলছে জমজমাট বৈশাখী মেলা


নিজস্ব প্রতিবেদক

০২/০১/১৪৪৩ বঙ্গাব্দ রোজ বুধবার পহেলা বৈশাখের দ্বিতীয় দিনেও চলছে জমজমাট বৈশাখী মেলা ও পিঠা উৎসব।

আমরা সবাই একসাথে সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে চলছে ৩ দিন ব্যাপি বৈশাখী মেলা ও পিঠা উৎসব।

সৈয়দপুর একটি শিক্ষা নগরী হওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষারা এই মেলা কে সুন্দর ভাবে উপভোগ করতেছে।

পাশাপাশি সৈয়দপুরের স্হানীয় লোকজন ও মেলাটি সুন্দর ভাবে উপভোগ করতেছে। 

মেলাটিতে বিভিন্ন ধরনের পিঠাপুলি ও কেক সহ হরেক রকম খাবার পাওয়া যাচ্ছে। 

বাচ্চাদের বিনোদনের জন্য বসানো হয়েছে বিভিন্ন ধরনের রাইউ।

উপস্থিত আগতদেরকে বিনোদন দেওয়ার জন্য সন্ধার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

ফটো প্রেমিদের জন্য জায়গায় জায়গায় বসানো হয়েছে ফটো ফ্রেম।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন