উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – এমপি আলী আসগর লবী


ব্যুরো প্রধানঃখুলনা 

এস এম শাহরিয়ার

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী বলেছেন, অতীতের হিসাব-নিকাশ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই মিলে এই অঞ্চলের উন্নয়নে কাজ করবো।


তিনি আরও বলেন, শিক্ষিত জাতিই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে পারে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কলেজ কমিটিতে তারাই থাকবেন, যাদের সবাই গ্রহণযোগ্য মনে করে এবং যারা সমাজে সৎ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত।


শনিবার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশাররফ হোসেন মফিজ, মশিউর রহমান লিটন, মো. শাহানুর ইসলাম, মো. ইব্রাহিম হোসেনসহ কলেজের অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এসময় এমপি আলী আসগর লবী আরও বলেন, ডুমুরিয়া-ফুলতলা অঞ্চলের উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আরও পরিকল্পনা রয়েছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।


তিনি বলেন, আমি মানুষের পাশে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই। আমি এই মাটির সন্তান, এই মাটি ও মানুষের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন