ঠাকুরগাঁওয়ে মাল্টিস্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন ও পরিচালনা বিষয়ক কর্মশালা


 

    জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও

 জুয়েল ইসলাম শান্ত‌ 

 ঠাকুরগাঁওয়ে গ্রামীন রূপান্তর কর্মসূচী অংশীদার তৈরীতে মাল্টিস্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন ও পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে পৌর শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। 


কৃষি বিপণন অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের আয়োজনে জেলা শাখার কৃষি বিপণন কর্মকর্তা (দা:প্রা:) মো: সাখওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সরদার শাহীন মোস্তফা, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) মো: খোদাদাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: মাজেদুল ইসলাম, ঠাকুরগাঁও বিএডিসি’র আলু বীজ ও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ মো: ফারুক হোসেন, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি, ঢাকার ডেপুটি প্রোগ্রা ডিরেক্টর পার্টনার (ডিএএম অংগ) মো: রশিদুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের মাঠ কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ। 


কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার কৃষক, ব্যবসায়ি, নারী বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রপ্তানীকারকগণ অংশ নেন। এ সময় বক্তাগণ জেলার প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এপিসিইউ ডিএএম-এর আওতায় মাল্টিস্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন এবং পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন