পীরগঞ্জ ফ্রেন্ডস সার্কেল ৯৭-এর আয়োজনে বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী
উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ , রংপুর
মোঃ কামরুল হাসান প্রধান
রংপুরের পীরগঞ্জে দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে আনন্দনগর।
গত শুক্রবার ৩ এপ্রিল/২৬"
পীরগঞ্জ ফ্রেন্ডস সার্কেল ৯৭ এর আয়োজনে দিনব্যাপী জমকালো ও বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ আমরা আজীবন”
এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় অর্ধ সহস্র এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধু, ভাবী ও দুলাভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, প্রয়াত ও অসুস্থ্য বন্ধুদের জন্য বিশেষ দোয়া। রংপুরের বিখ্যাত সুস্বাদু আলুর দম লুচি, মধ্যাহ্নভোজ এবং বিকেলে বাহারি চোখ জুড়ানো তৃপ্তিদায়ক নাস্তা।‘প্রজন্ম ৯৭’ এর পরিবেশনা এবং স্থানীয় বন্ধু ও আমন্ত্রিত অতিথি শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি পর্বেই অংশগ্রহণকারীদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীরগঞ্জ ফ্রেন্ডস সার্কেলের বন্ধুদের কাছে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ খ্যাত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল জলিল। আর পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন কবি, গীতিকার ও সুরকার রাসেদুন্নবি সাজন, যার হৃদয়স্পর্শী উপস্থাপনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পীরগঞ্জ ফ্রেন্ডস সার্কেলের অন্যতম কর্ণধার, ক্রিয়েটর ও এডমিন রশিদ জুয়েল। তিনি আগামী ২০২৭ সালে এসএসসি পাশের ৩০ বছর পূর্তি উৎসব আরও বড় পরিসরে আয়োজনের ঘোষণা দেন এবং অনুষ্ঠান সফল করতে সকল বন্ধুদের অগ্রিম নিমন্ত্রণ জানান।
এছাড়াও বক্তব্য রাখেন রংপুর ডিভিশন ৯৭/৯৯ ব্যাচের এডমিন মাসুদ রানা। তিনি সকলের প্রতি ডাক্তার বনির পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন এবং আগামী ডিসেম্বর বিভাগীয় অনুষ্ঠানের ঘোষণা দিলে উপস্থিত বন্ধুদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন ৯৭/৯৯ ব্যাচের বন্ধু পীরগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ সোহেল রানা।

কোন মন্তব্য নেই: