লবণচরা থানা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন আইজিপি।


 

বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা

এস এম শাহরিয়ার


লবণচরা গুলজান সিটিতে লবণচরা থানার জন্য নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির। পরিদর্শনকালে তিনি চলমান কাজের অগ্রগতি, গুণগত মান ও সামগ্রিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 


পরিদর্শন শেষে মাননীয় আইজিপি মহোদয় থানা প্রাঙ্গণে একটি দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। 


এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রেপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন