কদমতলায় ডিবির অভিযানে মাদক ও অবৈধ সুদের কারবারি আটক


 রংপুর

নিজস্ব প্রতিবেদক

রংপুর মহানগরীর কদমতলা এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ অভিযানে মাদক, নগদ অর্থ ও বিভিন্ন অবৈধ সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ২৪ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ১১টার দিকে মহানগরীর কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়া (পিতা: আব্দুল খালেক), সাং- চব্বিশহাজারী, কদমতলা, পরশুরাম, রংপুরকে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বিপিএম-এর নির্দেশনা এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

১৪টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প

১১টি স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক চেক

মাদক বিক্রয়লব্ধ নগদ ২ লাখ ৪৯ হাজার টাকা

কোডেন ফসফেটযুক্ত ১০ বোতল সিরাপ (এসকাফ ৪টি, ফেয়ারডিল ৬টি)

৫টি স্মার্টফোন

৬০ বোতল উত্তেজক পানীয়

১টি এপাচি মোটরসাইকেল

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির পাশাপাশি অবৈধ সুদের ব্যবসা পরিচালনা করে আসছিল। তিনি মাদকসেবীদের কাছ থেকে স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক চেক ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র বন্ধক রেখে অর্থ আদায় করতেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ জানায়, মহানগরীতে মাদক ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন