ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁও
মোঃ জুয়েল ইসলাম শান্ত
ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে পরে মো: রোম্মান ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। শনিবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো: নাজমুল ইসলামের ছেলে মো: রোম্মান ইসলাম (৪) বাড়ির পাশে খেলা করতে যায়। যে কোন সময়ে সে পাশের একটি পুকুরে পরে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরবর্তিতে তার পরিবার মরদেহটি বাড়িতে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই: