বাজেটের অভাবে রংপুরে আজ ও চালু হয়নি ৬ বছর আগে ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিশু হাসপাতাল।
নিজস্ব প্রতিবেদক
রংপুর নগরীর সিটি করপোরেশনের সামনে সদর হাসপাতাল সংলগ্ন জমিতে ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালটি বাজেটের অভাবে দীর্ঘ ছয় বছরেও চালু হয়নি।
সংশ্লিষ্টদের মতে,দ্রুত হাসপাতালটির কার্যক্রম শুরু না হলে আধুনিক এ স্থাপনাটি ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।তাই রংপুরের শিশুদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিলম্ব না করে যত দ্রুত সম্ভব হাসপাতালটি চালু করা এখন রংপুরবাসীর প্রাণের দাবি।

কোন মন্তব্য নেই: