ভোলায় ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত


 

জেলা প্রতিনিধি, ভোলা

মীর শাহীন 

ভোলায় ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

 সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ মে ২০২৬ সারা দেশের ন্যায় ভোলা জেলাতেও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা ২০২৬’।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি)  দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার বিজ্ঞ জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার  পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। 

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয় এবং সেখানে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে মেলার প্রদর্শনী ও সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। 

এই মেলা থেকে জেলাবাসীর কোনো ভোগান্তি ছাড়াই ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত নানাবিধ আধুনিক ও ডিজিটাল সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন। 

ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজ করার এই আয়োজনে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন