ভোলা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ।


 


জেলা প্রতিনিধি, ভোলা

মীর শাহীন 

ভোলা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ।

ভোলা জেলা পুলিশ কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০২৬ সালের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে। 


এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ মার্চ ২০২৬ ইং তারিখ হতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় এবং ৩১ মার্চ ২০২৬ ইং তারিখে আবেদন গ্রহণ কার্যক্রম শেষ হয়। চলতি বছরে ভোলা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মোট ১,৫৩৮ জন প্রার্থী আবেদন করেন।


নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২১, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত প্রাথমিকভাবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা Physical Endurance Test (PET) ৭ টি ইভেন্ট (দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ পুশ আপ, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং) এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করে সম্পূর্ণ স্বচ্ছ ও শতভাগ যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করে ৪৬০ জন পরীক্ষার্থী পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হন এবং তারা গত ৯ মে ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।


১৮ মে ২০২৬  তারিখ সকাল ১০:০০ টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। উক্ত পরীক্ষায় মোট ৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই উত্তীর্ণ পরীক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৩৩ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন এবং ৪ জন পরীক্ষার্থী অপেক্ষমাণ তালিকায় অন্তর্ভুক্ত হন।


জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার  তার বক্তব্যে বলেন, "সমগ্র নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও নির্ধারিত নীতিমালার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।"


তিনি আরো বলেন, "ভোলা জেলা পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত এসব নবীন সদস্য ভবিষ্যতে জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মানবিক পুলিশিং কার্যক্রমে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।"


ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।


সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের মতো একটি গৌরবময় বাহিনীর অংশ হতে পেরে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আবেগপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন এবং জেলা পুলিশের এই শতভাগ স্বচ্ছ ও যুগান্তকারী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন