জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমানে যৌন উত্তেজক সিরাপ এবং মমোসা ট্যাবলেট উদ্ধার।।

 


দিনাজপুর জেলা প্রতিনিধি

মাহবুব হোসেন মেজর 

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিশেষ অভিযানে মালিকবিহীন 

বিপুল পরিমানে যৌন উত্তেজক সিরাপ এবং মমোসা ট্যাবলেট  উদ্ধার।।

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। অতি সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর উপজেলার অন্তর্গত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এবং কালাই উপজেলার করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে বাংলাদেশ হতে সীমান্ত পথ দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে  পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মজুদকৃত বিভিন্ন প্রকারের অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট রয়েছে।

 উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত্রি ২টা  হতে ২টা ৩৯ মিঃ সমযে জয়পুরহাট  ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর  দিক-নির্দেশনায় টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মহসিন বয়ান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে ০১ টি বিশেষ টহল দল দুইটি পৃথক অভিযানে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এবং কালাই উপজেলার করতোয়া গোডাউনে র‍্যাব--৫এর সিপিসি-৩ এর টহলদল সম্মিলিতভাবে বিশেষ যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করে স্থানীয় বাজার কমিটির সদস্য 

মোঃ মোস্তা হাসান ও  মোঃ শামীম তালুকদার, এস এ পরিবহন এর ম্যানেজার মোঃ নাজমুল হাসান ও পার্সেল সহকারী মোঃ শাহারিয়ার কবির, করতোয়া কুরিয়ার সার্ভিস এর ম্যানেজার মোঃ ফারুক আহমেদ, এছাড়া বিজিবির  বিএসবি ও আরআইবি গোয়েন্দা  সদস্য বৃন্দ  বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমানে *অবৈধ যৌন উত্তেজক সিরাপ ১৮ হাজার ৫৮২ বোতল এবং মমোসা ট্যাবলেট ৫৯০ পিস* উদ্ধার করেন। উদ্ধারকৃত সর্বমোট *সিজার মূল্য- ৫৬ লক্ষ ৯০০ টাকা।

বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের মাদকদ্রব্য যা বর্তমান যুব সমাজকে ধ্বংসের মুখে এগিয়ে দিচ্ছে তা প্রতিহত করার লক্ষ্যে বিজিবি সংকল্পবদ্ধ এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।


সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন