মিঠাপুকুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে কল্যাণ তহবিল থেকে অর্থ প্রদান।


 মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে, কল্যাণ তহবিল থেকে অর্থ প্রদান।

আজ মঙ্গলবার মিঠাপুকুর মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে, শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক - কর্মচারীদের কল্যাণের অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত  অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি  আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রব্বানী এমপি। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা নিবার্হী কর্মকর্তা  মোঃ পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, 

মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা সমিতির সম্পাদক সাজ্জাদ হোসেন ভিক্টর। অনুষ্ঠানে ৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষকে কল্যাণ তহবিল থেকে অর্থ প্রদান করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন