দূর্গাপুরে ৩ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ।



জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা 

আনারুল ইসলাম 

দূর্গাপুরে ৩ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ। 

নেত্রকোণার দূর্গাপুরে 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা শাখা।


উত্থাপিত ৩ দফা দাবি:-

১. শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে।  

২. প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করে শারীরিক শিক্ষক ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে হবে।  

৩. বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন একই ধার শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।


সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আহাদ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজান আহমেদ।


সমাবেশে বক্তব্য রাখেন:-

কমরেড আলকাস উদ্দিন মীর – সাবেক ছাত্রনেতা ও সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা শাখা  

কমরেড মোরশেদ আলম– সাবেক ছাত্রনেতা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা শাখা । 

রমজান আলী সরকার-- সভাপতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, সুসঙ্গ দূর্গাপুর উপজেলা শাখা।

হিমেল মিয়া -- সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,সুসঙ্গ দুর্গাপুর উপজেলা শাখা। 

সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, শিক্ষাখাতে বরাদ্দের ঘাটতি, প্রাথমিকে শিশুদের ওপর ভর্তি পরীক্ষার চাপ এবং বৈষম্যমূলক শিক্ষানীতি শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দুর্গাপুরের স্কুলগুলোতে শিক্ষক সংকট, খেলাধুলা ও সংস্কৃতির চর্চার অভাবই এর প্রমাণ।  


তারা অবিলম্বে ৩ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দুর্গাপুর থেকে শুরু করে সারা দেশে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।


বক্তারা আরও বলেন, শিক্ষা কোনো পণ্য নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার প্রতিষ্ঠায় প্রশাসন ও সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন