জেলা প্রতিনিধি,নেত্রকোণা
আনারুল ইসলাম
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বন্দ উষান ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত,প্রশাংসায় মুখরিত বন্দ উষান ইত্তেহাদ পরিবার।
নেত্রকোণার দূর্গাপুর ৭নং গাওকান্দিয়া ইউনিয়নে বৈরী আবহাওয়া ও প্রতিকূলতাকে জয় করে ঐতিহ্যবাহী বন্দ উষান ঈদগাহে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চার দশকের ঐতিহ্যবাহী এই ঈদগাহে এবারও হাজারো মুসল্লির সমাগম ঘটে।
ঈদের জামাতকে কেন্দ্র করে স্থানীয় উলামা-ত্বলাবাদের সম্মিলিত প্লাটফর্ম 'বন্দ উষান ইত্তেহাদুল উলামা পরিষদ' বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে ঈদগাহের পুরো মাঠে উন্নত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়। সেই সাথে ঈদগাহ প্রাঙ্গণকে মনোরম ডেকোরেশনের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছিল, যা মুসল্লিদের মাঝে বাড়তি আনন্দ ও স্বস্তি বয়ে আনে।
এমন একটি মহতী কাজে সম্পৃক্ত হতে পেরে এবং সফলভাবে জামাত সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, "আল্লাহর মেহমান ও সম্মানিত মুসল্লিদের খেদমত করতে পারা আমাদের জন্য পরম সৌভাগ্যের।"
সফলভাবে এই উদ্যোগ বাস্তবায়নে সংগঠনের যেসব দ্বীনি ভাই দিন-রাত অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে 'ইত্তেহাদুল উলামা পরিষদ'। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের জন্য মহান আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান (জাযায়ে খায়ের) কামনা করেন।
ভবিষ্যতেও দ্বীন ও সমাজের কল্যাণে বৃহত্তর পরিসরে সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। সেই সাথে 'ইত্তেহাদুল উলামা পরিষদ'-এর প্রতিটি সদস্য এবং সমগ্র গ্রামবাসীর জন্য আল্লাহর রহমত ও বরকত কামনা করা হয়েছে।
