কাউনিয়ায় বৃষ্টির কারণে ভুট্টার পরিচর্যায় বাড়ছে কৃষকদের ভোগান্তি


 

কাউনিয়া রংপুর, প্রতিনিধি

মোঃইব্রাহিম খলিল 

কাউনিয়ায় বৃষ্টির কারণে ভুট্টার পরিচর্যায় বাড়ছে কৃষকদের ভোগান্তি

রংপুরের কাউনিয়ায় টানা কয়েকদিনের বৃষ্টি ও গুমোট আবহাওয়া শুকনা মাঠ না থাকায় বিপাকে পড়েছেন ভুট্টা চাষিরা। চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হলেও সময়মতো ভুট্টা শুকাতে না পারায় চরম ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক কৃষকরা।

সরেজমিনে তিস্তারর চরাঞ্চলসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কয়েক দিনর অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার চরে ডুবে গেছে ভুট্টা ক্ষেত। বৃষ্টির কারণে ভুট্টা শুকান ও পরিচর্যা করতে না পারায় কাউনিয়ায় ভুট্টা চাষিরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে রোদে ভুট্টা শুকাতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে অনেক চাষির ভুট্টা।

সাব্দি মৌলটারি গ্রামের তরুণ কৃষক তাজরুল ইসলাম বলেন, তিনি দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করছেন। ইতোমধ্যে তুলে ভুট্টা ঘরে নিয়ে এসেছেন। কিন্তু বৃষ্টিতে ভুট্টা শুকাতে না পারায় ভুট্টা কাল হয়ে যাচ্ছে। অপরদিকে বৃষ্টি ও তিস্তার পানি বেড়ে নিচু এলাকার ভুট্টা ক্ষেতে পানি উঠেছে। এ অবস্থায় চলতে থাকলে অনেকের ভুট্টা নষ্ট হয়ে যাবে। অনেক কৃষক ভুট্টা মাড়াই করে স্তুপ করে রাখলেও রোদ না থাকায় তা ছড়িয়ে শুকাতে পারছেন না।

ঢুসমারা চরের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠ থেকে ভুট্টা সংগ্রহ করে ঘরে তোলা হলেও রোদ না থাকায় তা শুকানো সম্ভব হচ্ছে না। ফলে ভুট্টার দানায় ছত্রাক দেখা দিচ্ছে, কোথাও কোথাও অঙ্কুরোদগমও শুরু হয়েছে। খোলা জায়গায় রাখা ভুট্টা বারবার বৃষ্টিতে ভিজে আরও নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি ও রোদের অভাবে ভুট্টা চাষে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে প্রান্তিক কৃষকেরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। কৃষকদের ভাষ্য, এভাবে আর কয়েকদিন চললে ভুট্টা কালো হয়ে যাবে, বাজারে ন্যায্য দাম পাওয়া যাবে না।

কাউনিযা উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান চলতি মৌসুমে উপজেলায় ভুট্টার বম্পার ফলন হয়েছে। অল্প খরচে অধিক লাভের আসায় কৃষকরা এখন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে। এলাকায় মাঠ কমে যাওয়ায় এবং বৃষ্টির কারণে ভুট্টা চাষিরা একটু বিপাকে পড়েছেন। ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্থদের প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন