ফুটবল খেলে পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক 

ফুটবল খেলে পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে রাফিদ রহমান কাব্য (১৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশে মাস্টারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কাব্য ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। সে ডোমার উপজেলার চিকনমাটি এলাকার সেনাসদস্য হাবিবুল্লাহর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কাব্য মাস্টারপাড়া এলাকার একটি মেসে থেকে পড়ালেখা করতো। ঘটনার দিন বিকেলে সাত বন্ধু মিলে কলেজের মাঠে ফুটবল খেলে। খেলা শেষে তারা সবাই মিলে পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে কাব্য সাঁতরে পুকুরের মাঝখানের দিকে চলে যায়। তবে সেখান থেকে তীরে ফিরে আসার সময় হঠাৎ সে পানির নিচে তলিয়ে যেতে থাকে।

কাছাকাছি থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে, পাশেই একটি নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের ডেকে আনে। পরে নির্মাণ শ্রমিকরা এসে পুকুর থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সাঁতার কেটে ফেরার সময় হঠাৎ দম ফুরিয়ে বা শারীরিক কোনো অসুস্থতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করার অনুমতি দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন