খুলনার উন্নয়ন দাবিতে নগরীতে মানববন্ধন


 
বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার

খুলনার উন্নয়ন দাবিতে নগরীতে মানববন্ধন

খুলনার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “আমরা বৃহত্তর খুলনাবাসী”-এর উদ্যোগে শনিবার (২৩ মে) নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা খালিশপুর শিল্পাঞ্চলের বন্ধ মিল-কলকারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ চালু, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জিয়া হল নির্মাণ, বিভাগীয় স্টেডিয়াম সংস্কার, খুলনা হাইটেক পার্কের কাজ শুরু এবং রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু সড়ক ও সোনাডাঙ্গা-ময়ূর বাইপাস সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান।

সংগঠনের সহ-সভাপতি সরদার আবু তাহের-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি-এর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শামীমা সুলতানা শিলু এবং বাবুল হাওলাদার।

এছাড়া বক্তব্য দেন মাহাফুজুর রহমান মুকুল, মিজানুর রহমান বাবু, সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, মল্লিক আবুল কালাম আজাদ, মোঃ ওয়াহিদুর রহমান বাবু, মোঃ আজাদুল হক, এস এম মিজানুর রহমান, নিতাই রায়, মাসুম বিল্লাহ, শিরিন পারভিন, নাজমুল তারেক তুষার এবং জি এম ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খুলনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ স্থবির হয়ে রয়েছে। এতে নগরবাসী ভোগান্তিতে পড়ছেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই আসন্ন বাজেটে এসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন