পীরগঞ্জে অটোভ্যান থামিয়ে কোলের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে শিক্ষিকার চেইন ছিনতাই


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মোঃ কামরুল হাসান প্রধান 

পীরগঞ্জে অটোভ্যান থামিয়ে কোলের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে শিক্ষিকার চেইন ছিনতাই 

রংপুরের পীরগঞ্জে চার বছর বয়সী কোলের শিশুর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে মা শিক্ষিকার কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মকিমপুর গ্রামে পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পুষ্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মকিমপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শামীমা আক্তার প্রতিদিনের মতো সোমবার বিকেল পৌনে চারটার দিকে সহকর্মীদের সঙ্গে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের অটোভ্যানটি মকিমপুর গ্রামের পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পুষ্টি অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাঁদের পথরোধ করেন।

এ সময় শামীমা আক্তারের কোলে থাকা চার বছর বয়সী শিশু তিয়াশা জান্নাতের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে দুর্বৃত্তরা বলে, ‘কার কাছে কী আছে দিয়ে দিন, নইলে শেষ করে ফেলব।’ এতে আতঙ্কিত হয়ে শিক্ষিকা ও তাঁর সহকর্মীরা চিৎকার শুরু করেন।

অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে দুর্বৃত্তরা শামীমা আক্তারের গলায় থাকা প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়। ওই চেইনের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন শিক্ষিকা।

এ ঘটনায় শামীমা আক্তারসহ তাঁর তিন সহকর্মী পীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ওসি নজমুল হক বলেন আমরা তদন্ত শুরু করেছি দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন