লালমনিরহাটে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় রায় আসামির মৃত্যুদণ্ড


 

জেলা প্রতিনিধি: লালমনিরহাট। 

আব্দুল মালেক

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা হত্যা মামলায়  রায় আসামির মৃত্যুদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যা মামলায় পলাতক আসামি নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং অবৈধভাবে পথরোধের দায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও কিন্ডারগার্টেনের প্রশাসক এম ওয়াজেদ আলী ২০২৩ সালের ২০ জানুয়ারি রাতে আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে পাটগ্রাম পৌর এলাকার নিউ পূর্বপাড়ায় হামলার শিকার হন। পূর্বপরিকল্পিতভাবে আসামি নাহিদুজ্জামান প্রধান ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় ওয়াজেদ আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে মো. রিফাত হাসান পাটগ্রাম থানাতে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাতক আসামি নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির মৃত্যুদণ্ড কার্যকর   হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন