রংপুরে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত


 

রংপুর সদর উপজেলা প্রতিনিধি 

 শাহরিয়ার হোসেন সাজিদ 

রংপুরে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রংপুর, ১৯ মে ২০২৬: রংপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে “আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমই দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জয়নাল আবেদীন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রংপুরের সভাপতি জনাব মোঃ গোলাম সারওয়ার ভূঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন