রংপুর জেলা ট্রাফিক অফিস পরিদর্শনে পুলিশ সুপার, যানজট নিরসনে দিলেন দিকনির্দেশনা

 


রংপুর সদর উপজেলা প্রতিনিধি 

শাহরিয়ার হোসেন সাজিদ 

রংপুর জেলা ট্রাফিক অফিস পরিদর্শনে পুলিশ সুপার, যানজট নিরসনে দিলেন দিকনির্দেশনা

১৭ মে: রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক রংপুর জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ট্রাফিক বিভাগের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টারপত্র পর্যালোচনা করেন।

জানা যায়, পুলিশ সুপার অফিসের দৈনন্দিন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এ সময় তিনি রংপুর জেলাকে যানজটমুক্ত রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে উন্নত সেবা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের সদস্যদের আরও দায়িত্বশীল, সহিষ্ণু ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার এবং টিআই (প্রশাসন) মো. নজরুল ইসলাম। এছাড়াও জেলা ট্রাফিক পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর জেলা ট্রাফিক বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন