ঠাকুরগাঁও প্রতিনিধি
জুয়েল ইসলাম শান্ত
ঠাকুরগাঁওয়ের ৩ মাদকসেবীর কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে ৩ মাদকসেবীর কারাদন্ডাদেশ প্রদান করা হয়। রোববার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি)j নাঈম আশরাফ তাদের ১ মাসের বিনাশ্রমg করাদন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পৃথক তিনটি অভিযানে মো: সবুজ (৩২), মো: রবিউল (২৫) ও মো: তসলিম (২১) কে গ্রেফতার করা হয়। এ সময় ৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট জব্দ করা হয়।
পরে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে আটককৃতদের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে জনপ্রতি ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর কর্মকর্তাগণ।
