কেসিসি প্রশাসকের সঙ্গে খুলনা-৫ আসনের এমপি লবির শুভেচ্ছা বিনিময়


 বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার

 কেসিসি প্রশাসকের সঙ্গে খুলনা-৫ আসনের এমপি লবির শুভেচ্ছা বিনিময়

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সোমবার সন্ধ্যায় নগর ভবনে এলে নজরুল ইসলাম মঞ্জু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উভয় জনপ্রতিনিধির মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে খুলনাঞ্চলের বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কেসিসি প্রশাসক মহানগরীর বর্ষাকালীন জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরে বলেন, নগরীর অভ্যন্তরীণ অধিকাংশ খাল ডুমুরিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীতে মিশেছে। মহানগরীর পানি দ্রুত নিষ্কাশনের জন্য এসব খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখা অত্যন্ত জরুরি।

তিনি ডুমুরিয়া উপজেলার খালগুলোর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে সংসদ সদস্য একমত পোষণ করে খুলনাঞ্চলের উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।

এ সময় কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম, ডুমুরিয়ার সাহস ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জি এবং রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রফেসর আমান উল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন