মাদক ব্যবসায়িকে শেল্টার দেওয়ার অভিযোগে,স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত


নবাবগঞ্জ, দিনাজপুর

মোঃ রাহেল সরকার

মাদক ব্যবসায়িকে শেল্টার দেওয়ার অভিযোগে,স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক ব্যবসায়িকে শেল্টার দেওয়ার অভিযোগে ওসমান গনি বাবুর নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

আজ (১১ সেপ্টেম্বর) শুক্রবার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওসমান গনি বাবু নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে নবাবগঞ্জ থানাধীন ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্যপদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ স্থগিত থাকবে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলের সুনাম নষ্টকারী এবং মাদক বিক্রেতার শেল্টারদাতাদের কোনো জায়গা নেই।

তিনি আরও বলেন, তারই পরিপ্রেক্ষিতে 

৬ নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুরের প্রাথমিক সদস্যপদ ও সকল পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

নবাবগঞ্জ (দিনাজপুর)

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন