মিঠাপুকুরে র‍্যাবের অভিযানে ১৭ রাউন্ড গুলি-কার্তুজ জব্দ


 

মিঠাপুকুর, রংপুর 

বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুরে র‍্যাবের অভিযানে ১৭ রাউন্ড গুলি-কার্তুজ জব্দ। 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শটগানের সীসা কার্তুজ (লেড বল), ৮ রাউন্ড শটগানের রাবার কার্তুজ এবং ১ রাউন্ড ৭.৬২ মি.মি. রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন