লালমোহনে জমিজমা বিরোধের ঘটনায় ১ জন নিহত



জেলা প্রতিনিধি,ভোলা

মীর শাহীন 

লালমোহনে জমিজমা বিরোধের ঘটনায় ১ জন নিহত।

ভোলা জেলার লালমোহন উপজেলার পৌরসভা ১০ নং ওয়ার্ডে জমিজমা বিরোধে  প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ও একাধিক আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে। 

গত ০৬ মে দুপুর অনুমানিক ১ঃ০০ টায় লালমোহন থানাধীন লালমোহন পৌরসভা ১০ নং ওয়ার্ডস্থ চর ছকিনা এলাকায় বসতবাড়ির পাশে বিরোধীয় সম্পত্তিতে মাসুদ হাওলাদার ও তার মেয়ে  নারিকেল পাড়তে গেলে প্রতিপক্ষ আকতার, রেশমা,তানভীর  পরিবারের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে  মাসুদ হাওলাদার (৫০) তার মেয়েকে উদ্ধার করতে গেলে আকতার,রেশমা গংরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করলে মারাত্মকভাবে আহত হন মাসুদ হাওলাদার। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত মাসুদ হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশালে নেওয়ার পথে রাত সাড়ে ১১ টায় ভেদুরিয়া ঘাট এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার গুরুত্ব ও নির্মমতা  বিবেচনা করে ভোলা জেলার  পুলিশ সুপার  মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর বিশেষ নির্দেশনায় লালমোহন থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানার একটি হত্যা মামলারুজু করা হয় মামলা নং-১৪(০৫)২৬ ।

পুলিশের বিশেষ অভিযানে মামলার মূল আসামিসহ এজাহারনামীয় মোট ০৪ জন 
১। মোঃ আকতার (৩০), পিতা-মোঃ ফারুক,
 ২। মোসাঃ রেশমা বেগম (৪৫), স্বামী-মোঃ ফিরোজ, ৩। মোঃ তানভীর (২৩), পিতা-মোঃ ফিরোজ, ৪। মোঃ ফিরোজ (৫০), পিতা-মৃত নাছির, সর্ব সাং-পৌরসভা ১০নং ওয়ার্ড, লালমোহন পৌরসভা, থানা-লালমোহন, জেলা-ভোলা। আসামিকে লালমোহন থানা পুলিশ গ্রেফতার করে 


লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ ওলিউর রহমান বলেন,মামলা মূলে আসামীদের গ্রেফতার ও জননিরাপত্তা রক্ষা এবং অপরাধীদের দমনে লালমোহন থানা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন