লালমনিরহাটে পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


 


জেলা প্রতিনিধি ,লালমনিরহাট

 আব্দুল মালেক

লালমনিরহাটে পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম  উপজেলার বেংকান্দা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে মেহেদী হাসান বাড়ির পাশে বৈদ্যুতিক কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত মেহেদী হাসান বেংকান্দা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন