লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রীর হাসপাতালে পুলিশ পাহারায়
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
আব্দুল মালেক
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রীর হাসপাতালে পুলিশ পাহারায়
লালমনিরহাট শহরের বাবুপাড়া এলাকায় ঘুমান্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের গাউছিয়া মসজিদের এরশাদ হুজুরের ছেলে হৃদয় ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী সাথী ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত হৃদয়কে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত স্ত্রী সাথীকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে জানা গেছে, সাথীর গলায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার শরীরে প্রায় ২৮টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে কঠোর পুলিশ নিরাপত্তার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।
লালমনিরহাট সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
কোন মন্তব্য নেই: