হাটের অতিরিক্ত টোল আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে মোবাইল ছিনতাই ও হামলার শিকার সাংবাদিক


 

জেলা প্রতিনিধিঃলালমনিরহাট

  আব্দুল মালেক 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা  উপজেলায় দই খাওয়া  হাটে  অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গোতামারী  ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর ইসলামের  নেতৃত্বে   হামলার  শিকার  হন সাংবাদিক  আসাদুজ্জামান  সাজু ও আব্দুর রহিম। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটে ইজারাদারদের বিরুদ্ধে নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে আসাদুজ্জামান সাজু  ও আব্দুর রহিম  সাংবাদিককে  বাধা দেয় কিছু লোক। 

একপর্যায়ে তারা সাংবাদিকের ওপর চড়াও হয়ে গলায় হাত দিয়ে ধাক্কাধাক্কি   করে। এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে ন্যায়। 

আহত সাংবাদিককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক এবং এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন