হরিণাকুন্ডতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


 

স্টাফ রিপোর্টারঃঝিনাইদহ

 মোঃ রবিউল ইসলাম

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১ নং ওয়ার্ডের পৌর সভার শুড়া গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম আহসান হাবিব (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা গোলাম রসুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহসান হাবিব দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে গ্রামের একটি মাঠের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবার ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত থেকেই আহসান হাবিব নিখোঁজ ছিলেন। রাতভর তার পিতা-মাতা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও খুঁজে পাননি।

 ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে থানা পুলিশ সকাল ১১ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল এসে গাছ থেকে মরদেহটি নামিয়ে উদ্ধার করে। এরপর আইনানুগ প্রক্রিয়ার জন্য মরদেহটি হস্তান্তর করা হয়।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে হরিণাকুণ্ডু থানা পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছেন। 

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন